২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীর ফ্ল্যাট থেকে যুক্তরাষ্ট্র প্রবাসীসহ দুইজনের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুখ আহমেদ এবং তাদের বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ । তাদের দুইজনকেই পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )-- যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুখ আহমেদ এবং তাদের বাসার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ । তাদের দুইজনকেই পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।(আরো তথ্যসহ) এ ব্যাপারে ফারুখ আহমেদের স্ত্রী এবং স্ত্রীর ছেলেবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগ মামলাটির তদন্ত করছে। গুলশান থানার উপপরিদর্শক বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার মধ্যরাতে বনানীর ১ নম্বর রোডের ১ নম্বর বাড়ির তিন তলার এ/২ নম্বর ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। গৃহকর্মী সুমিকে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে শ্বাস রোধ করা হয় এবং ফারুখ আহমেদকে গলায় রশি পেঁচিয়ে শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তিনি জানান, ঘটনার দুইদিন আগে থেকে ফারুখ আহমেদ নিখোঁজ ছিলেন। তিনি কোন মোবাইল ফোন ধরছিলেন না। তার আত্মীয়স্বজন জানানোর পর পুলিশ রাতেই বাসায় গিয়ে তালা ভেঙ্গে লাশ দুইটি উদ্ধার করে। ফারুখ আহমেদের ভগ্নিপতি ফিরোজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আমরা তার আত্মীয়স্বজন ফারুখ আহমেদের তিনটি মোবাইল শনিবার বিকাল থেকে ফোন করেও পাচ্ছিলাম না। একই দিন দুপুর বেলা তিনি তার মায়ের সঙ্গে সর্বশেষ কথা বলেছেন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সন্দেহ হওয়ায় আত্মীয়স্বজনরা মিলে সিদ্ধান্ত দরজার তালা ভেঙ্গে বাসায় ঢুকতে হবে। সে অনুযায়ী পুলিশের সহায়তা নিয়ে তালা ভেঙ্গে লাশ দুইটি উদ্ধার করা হয়।" তিনি জানান, ফারুখ আহমেদের লাশ বাসায় ঢোকার মূল দরজার কাছে এবং গৃহপরিচারিকার লাশ রান্না ঘরে পড়েছিল। ফারুখ আহমেদে এবং তার স্ত্রী মিলি, ১৩ বছরের পুত্র এজাজ ফয়সাল এবং সাড়ে তিন বছরের মেয়ে আয়শা যুক্তরাষ্ট্রের গ্রীন কার্ড হোল্ডার। ঢাকায় তাদের তিনটি ফ্য