২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী অর্থবছর লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের সংষ্কার: ধর্ম উপদেষ্টা

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদের সংষ্কার কার্যক্রম আগামী অর্থবছর শুরু করার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 04:57 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদের সংষ্কার কার্যক্রম আগামী অর্থবছর শুরু করার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শনিবার অষ্টমী স্নান উপলক্ষে 'মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদ' আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশ্বাস দেন। রোববার সকারের এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়। হাসান আরিফ বলেন, "লাখ লাখ হিন্দু পুণ্যার্থীর মহা তীর্থক্ষেত্র লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের সংষ্কারের জন্য করার উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের পর আগামী অর্থবছরে সংষ্কারের কাজ শুরু হবে।" পরিষদের সভাপতি পরিতোষ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দার, ধর্ম সচিব আতাউর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, ড. কাজল ব্যানার্জী ও কাজল দেবনাথ প্রমুখ আলোচনা সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/এমএইচবি/২২৫১ ঘ.