২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন ও বাংলাদেশের সম্পর্ক সব সময় সহযোগিতার: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ঝেং কিংডিয়াং বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের কোনো বিরোধ নেই; দুদেশের সম্পর্ক সবসময়ই সহযোগিতার। রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির আয়োজনে জাতীয় প্রেসক্লাবে 'ওয়ান চায়না পলিসি' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ঝেং কিংডিয়াং বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের কোনো বিরোধ নেই; দুদেশের সম্পর্ক সবসময়ই সহযোগিতার। রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির আয়োজনে জাতীয় প্রেসক্লাবে 'ওয়ান চায়না পলিসি' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ঝেং কিং ডিয়াং বলেন, "চীনের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যে কতিপয় ব্যক্তি তিব্বতে সহিংসতা করছে।" আগামীতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরো দৃঢ় করতে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সংগঠনের সভাপতি সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন, "যখন কোনো সরকারই অলিম্পিক বর্জনের ঘোষণা দেয়নি, তখন কিছু নেতা বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের চেষ্টা করছে। এমন ঘটনা খুবই দুঃখজনক। অলিম্পিকের আদর্শকে সমুন্নত রাখতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি আমরা।" অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন, সাদেক খান, শওকত মাহমুদ, নাজমুল হক নান্নু ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন প্রমুখ সেমিনারে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/জেকে/২০৫২ ঘ.