২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ১২টি দোকান পুড়ে গেছে

জাজিরা উপজেলার কাজিরহাট বন্দরে শুক্রবার ১২টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 11:24 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

শরীয়তপুর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাজিরা উপজেলার কাজিরহাট বন্দরে শুক্রবার ১২টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। এলাকার লোকজন ও দমকল কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার শাহরিয়ার রহমান ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল ১১ টার দিকে একটি লেপের দোকানে আগুন লাগে। পরে ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে ১২টি লেপের দোকান পুড়ে গেছে। প্রাথমিক হিসেবে প্রায় ৬০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। জেলা দমকল বিভাগের কর্মী জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা একটি গাড়িসহ ঘটনাস্থলে যান। এলাকার লোকজনের সহযোগিতায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। জাজিরার ইউএনও ফিরোজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে সময় আগুন লাগে তখন কাজিরহাটে বিদ্যুৎ সরবরাহ ছিল না। তাই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে আমরা ধারণা করছি।" ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা হতে পারে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৭ ঘ.