২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১

যশোরের চুড়ামনকাঠি লেভেল ক্রসিংয়ে শুক্রবার সকালে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 07:26 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

যশোর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের চুড়ামনকাঠি লেভেল ক্রসিংয়ে শুক্রবার সকালে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় নিহত সেন্টু চৌগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়। যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সকাল ৭টার দিকে সৈয়দপুরগামী ট্রেনের সঙ্গে যশোর-চৌগাছা রুটের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী সেন্টু ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে আট জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আমিরুল ও তোফাজ্জলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩১৫ ঘ.