২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লামা শরিফপুর গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে ঝুলে ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 07:16 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লামা শরিফপুর গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে ঝুলে ছিল। নিহতের নাম আসমা বেগম (২৫)। তিনি লামা শরিফপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেনগুপ্ত জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে শুক্রবার ভোরে আসমার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হাবিবুর রহমানের বাড়ির লোকজনকে পায়নি বলে রতন সেন জানান। তিনি বলেন, আসমার ভাই তারেকুজ্জামান অভিযোগ করেছেন যৌতুকের দাবিতে তার বোনকে হত্যা করে লাশটি ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ওসি রতন সেন বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২১১ ঘ.