২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দূরপাল্লার বাস শ্রমিকদের কর্মবিরতি

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূর পাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করেছে। ফলে সারা দিন এ অঞ্চল থেকে দুর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। পরে বিকেল পাঁচটায় যশোর জেলা রোড ট্রান্সপোর্ট অথরিটির আশ্বাসের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা ১৩ এপ্রিল পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

যশোর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের দূর পাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করেছে। ফলে সারা দিন এ অঞ্চল থেকে দুর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। পরে বিকেল পাঁচটায় যশোর জেলা রোড ট্রান্সপোর্ট অথরিটির আশ্বাসের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা ১৩ এপ্রিল পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করে। তবে রাতে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ এপ্রিল বেতন-ভাতা বিষয়ে কোন ফলপ্রসু সমাধান না হলে শ্রমিক আবার ধর্মঘটে যাবে। যশোর পরিবহন সংস্থা শ্রমিক সমিতির যুগ্ম সম্পাদক গোলাম মর্তজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেতন ও ভাতা (খাবার ভাতা) বাড়ানোর দাবিতে পরিবহন শ্রমিকরা বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কর্মবিরতি পালন করে। তিনি জানান, বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে শ্রমিক ও মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বৈঠক হয়। ওই বৈঠক থেকে জেলা প্রশাসক রোড ট্রান্সপোর্ট অথরিটির পরিচালক হুমায়ুন রশিদ খলিফার সঙ্গে যোগাযোগ করলে তিনি উদ্ভূত পরিস্থিতি ও জটিলতা নিরসনের জন্য তিনি ঢাকায় শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দেন। ওই আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা তাদের কর্ম বিরতি প্রত্যাহার করে নেয় এবং সন্ধ্যা ৬ টা থেকে ফের পরিবহন চলাচল শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৭ ঘ.