২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগে বেশি মূল্য দিতে হয় দক্ষিণ এশিয়ার মানুষকে

বন্যা, ভূমিকম্প, খরা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে দক্ষিণ এশিয়াকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'অক্সফাম ইন্টারন্যাশনাল'। প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলের মানুষের বেশি ক্ষতি বেশি হওয়ার প্রধান কারণ হিসেবে দারিদ্র্যকে চিহ্নিত করে সংস্থাটি বলেছে, 'দুর্যোগ কেবল তাৎক্ষণিক দুর্দশার জন্ম দেয় না, দীর্ঘমেয়াদি উন্নয়নকেও বাধাগ্রস্ত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যা, ভূমিকম্প, খরা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে দক্ষিণ এশিয়াকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'অক্সফাম ইন্টারন্যাশনাল'। প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলের মানুষের বেশি ক্ষতি বেশি হওয়ার প্রধান কারণ হিসেবে দারিদ্র্যকে চিহ্নিত করে সংস্থাটি বলেছে, 'দুর্যোগ কেবল তাৎক্ষণিক দুর্দশার জন্ম দেয় না, দীর্ঘমেয়াদি উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। বৃহস্পতিবার ঢাকায় প্রকাশিত 'দুর্যোগ পূনর্ভাবনা' শীর্ষক প্রতিবেদনে অক্সফাম আরো বলেছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য, অধিকার থেকে বঞ্চিতকরণ, অবিবেচিত রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যক্রম প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি বাড়িয়ে দিচ্ছে। প্রকৃতির প্রতিহিংসা এখানে এককভাবে দায়ী নয়। মানুষের নিজের গড়া সামাজিক অবস্থাগুলোও দুর্যোগের বিপন্নতা বাড়াচ্ছে এবং ক্ষতিগ্রস্ত প্রতিবেশকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ড. এ এম এম শওকত আলীর হাতে প্রতিবেদনটি তুলে দেন বাংলাদেশে অক্সফাম জিবি'র কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার হিদার ব্ল্যাকঅয়েল। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও পর্যায়ক্রমে প্রতিবেদনটি প্রকাশ করা হবে। 'দুর্বল নীতিমালার মাশুল' শিরোনামে প্রতিবেদনের প্রথম পরিচ্ছেদে বলা হয়, 'দক্ষিণ এশিয়ায় প্রাকৃতিক দুর্যোগের কারণে দরিদ্র, নারী ও সংখ্যালঘু স