২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় দূতাবাসের ভিসা সেকশন শনিবার খোলা থাকবে

ঢাকা-কলকাতা 'মৈত্রী এক্সপ্রেস' ট্রেন উদ্বোধন উপলক্ষে শনিবার ভারতীয় দূতাবাসের ভিসা সেকশন খোলা থাকবে। বৃহস্পতিবার ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা 'মৈত্রী এক্সপ্রেস' ট্রেন উদ্বোধন উপলক্ষে শনিবার ভারতীয় দূতাবাসের ভিসা সেকশন খোলা থাকবে। বৃহস্পতিবার ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ১৪ এপ্রিল মৈত্রী এক্সপ্রেস সার্ভিসের উদ্বোধন উপলক্ষে ১২ এপ্রিল শনিবার দূতাবাসের ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্র খোলা থাকবে। এই সুবিধা কেবল মৈত্রী এক্সপ্রেস এর উদ্বোধনী ট্রেনে ভ্রমণ ইচ্ছুকরা পাবেন। সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) আবেদন জমা দেওয়া যাবে এবং একইদিন বেলা ১২টা থেকে ২টার মধ্যে পাসপোর্ট সংগ্রহ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/১৯৩৮ ঘ.