সিরাজগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ এবিএম নিজামুল হক এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার চকশিয়ালকোল গ্রামের নান্টু (১৮), হামিদুল (২০) এবং সেলুন্দা গ্রামের ইলিয়াচ (১৯)।
মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ১৮ জূলাই রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং পূর্ব শক্রতার জের ধরে অভিয্ক্তুরা পৌরসভা রোডে একটি ভাঙ্গারি দোকানে ইসরাফিলকে (১৭) গলা কেটে হত্যা করেন। ইসরাফিল সদর উপজেলার শিয়ালকোল গ্রামের শাহানুর আলীর ছেলে। ঘটনার পর দিন ১৯ জুলাই তার বড় ভাই জিনহীর আলী এই তিনজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৭ ঘ.
bdnews24