২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ সম্পর্কে ওয়েবসাইটে মতামত দেওয়া যাবে

বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ-২০০৭ এর খসড়ার ওয়েব পেজে গিয়ে তার ওপর মতামত দেওয়া যাবে। বুধবার সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 07:14 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ-২০০৭ এর খসড়ার ওয়েব পেজে গিয়ে তার ওপর মতামত দেওয়া যাবে। বুধবার সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮৬১ সালের পুলিশ আইনের পরিবর্তে একটি জবাবদিহিমূলক জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ-২০০৭ এর খসড়া প্রণীত হয়েছে। এই খসড়া প্রস্তাবের ব্যাপারে যে কেউ মতামত দিতে পারবেন। বাংলাদেশ পুলিশের ওয়েব সাইট www.police.gov.bd এর হোম পেজের নিচে ড্রাফট পিআর (Draft PR) আইকনে ক্লিক করলে ''প্রস্তাবিত বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ-২০০৭'' এবং ''মতামত'' আইকন দেখা যাবে। প্রস্তাবিত বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ-২০০৭ আইকনে ক্লিক করলে এ অধ্যাদেশের বৈশিষ্ট্য, বাংলায় পুলিশ অধ্যাদেশ এবং ১৮৬১ সালের পুলিশ আইনের সীমাবদ্ধতা এই তিনটি আইকন দেখা যাবে। পুলিশ অধ্যাদেশ সম্পর্কে মতামত দেওয়ার আগে প্রস্তাবিত অধ্যাদেশটির বৈশিষ্ট্য, ১৮৬১ সালের পুলিশ আইনের সীমাবদ্ধতা এবং পুলিশ অধ্যাদেশ সম্পর্কে বিস্তারিত অবগত হয়ে ''মতামত'' আইকনে ক্লিক করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএইচবি/০১০৮ ঘ.