২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গা নিয়ন্ত্রণে পাঁচটি ওয়ার্কিং গ্র"প গঠন

উত্তরাঞ্চলের মঙ্গা নিয়ন্ত্রণে পাঁচটি ওয়ার্কিং গ্র"প গঠন করেছে সরকার। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান জানিয়েছেন, জীবিকায়ন, অবকাঠামো, মানব সম্পদ, তথ্য ও জ্বালানি, বিদ্যুৎ ও সেচ সংক্রান্ত এই গ্র"পগুলো ২০০৮ সালের মধ্যে জাতীয় কর্ম পরিকল্পনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলের মঙ্গা নিয়ন্ত্রণে পাঁচটি ওয়ার্কিং গ্র"প গঠন করেছে সরকার। বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান জানিয়েছেন, জীবিকায়ন, অবকাঠামো, মানব সম্পদ, তথ্য ও জ্বালানি, বিদ্যুৎ ও সেচ সংক্রান্ত এই গ্র"পগুলো ২০০৮ সালের মধ্যে জাতীয় কর্ম পরিকল্পনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার মঙ্গা নিরসন সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম বৈঠকে এসব গ্র"প গঠন করা হয়। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আগামী বছরের মঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আগাম প্রস্তুতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।" উপদেষ্টা বলেন, "মঙ্গা নিয়ন্ত্রণে অঞ্চলভিত্তিক কিছু প্রকল্পের কথা ভাবা হচ্ছে। ওয়ার্কিং গ্র"পগুলো যেসব প্রস্তাব দেবে তার ভিত্তিতেই প্রকল্প চূড়ান্ত করা হবে। মঙ্গা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্যরা আগামী মাসের প্রথম দিকে মঙ্গা কবলিত এলাকা পরিদর্শন করবেন।" সভায় কৃষি সচিবকে জীবিকায়ন গ্র"পের, স্থানীয় সরকার বিভাগের সচিবকে অবকাঠামো উন্নয়ন গ্র"পের, প্রধান উপদেষ্টার সচিবকে মানবসম্পদ উন্নয়ন গ্র"পের, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালককে তথ্য সংরক্ষণ গ্র"পের এবং জ্বালানি সচিবকে বিদ্যুৎ, জ্বালানি ও সেচ সংক্রান্ত ওয়ার্কিং গ্র"পের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদের মধ্যে কৃষি উপদেষ্টা সি এস করিম, কৃষি সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, প্রবাসী কল্যাণ সচিব, স্থানীয় সরকার সচিব, ভূমি সচিব ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরবি/এমএআর/এএল/জেকে/২২০২ ঘ.