২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু চিকিৎসক ও প্রকৌশলীরা সৌদিতে কাজের সুযোগ পাবেন

সৌদি সরকার ঘোষিত নতুন শ্রম নীতিমালা অনুযায়ী এখন থেকে বাংলাদেশের চিকিৎসক ও প্রকৌশলী ছাড়া অন্য পেশার কেউ দেশটিতে কাজ করার অনুমতি পাবে না। তবে দেশটির সরকারের সঙ্গে চুক্তি করে নিয়োগ পাওয়া পরিচ্ছন্ন কর্মীরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সৌদি সরকার ঘোষিত নতুন শ্রম নীতিমালা অনুযায়ী এখন থেকে বাংলাদেশের চিকিৎসক ও প্রকৌশলী ছাড়া অন্য পেশার কেউ দেশটিতে কাজ করার অনুমতি পাবে না। তবে দেশটির সরকারের সঙ্গে চুক্তি করে নিয়োগ পাওয়া পরিচ্ছন্ন কর্মীরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। গত সপ্তাহে এ নীতিমালাটি ঘোষণা করা হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়। অন্যদিকে, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, আগামী জুলাইয়ে দেশটির সরকার বাংলাদেশের শ্রমিকদের জন্য ঘোষিত নতুন বেতন কাঠামো কাার্যকর করবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী বাংলাদেশী শ্রমিকরা প্রতিমাসে কমপক্ষে ৫৫০ রিয়েল করে পাবেন। পাশাপাশি পাবেন প্রতিদিনের খাবার, বাসস্থান ও সাস্থ্যসুবিধা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এমএইচবি/২২০০ ঘ.