ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনায় বসার জন্য জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর রেল ভবনে এ বৈঠক আয়োজনের কথা বলা হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''একজন উপদেষ্টা অনানুষ্ঠানিক আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। আমরা কাল (বৃহস্পতিবার) আলোচনা বসব। যে সব উপদেষ্টা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বসেছেন, তারাই আমাদের আমন্ত্রণ জানিয়েছেন।''
প্রসঙ্গত, সোমবার রেলভবনে আওয়ামী লীগ ও বুধবার জাতীয় পার্টির নেতাদের সঙ্গে চার উপদেষ্টার অনানুষ্ঠানিক বৈঠক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২১০৭ ঘ.
bdnews24