চট্টগ্রাম, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটে অভিযান চালিয়ে বুধবার ৩০টি ওয়াকিটকি উদ্ধার করেছে র্যাব। অবৈধভাবে আমদানি করা এ ওয়াকিটকিগুলো বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে।
র্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে মাদামবিবির হাটের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৩০টি বিক্রয় নিষিদ্ধ ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ সময় বিভিন্ন দোকান থেকে ছয় দোকানদার ও কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, "এসব সেট জাহাজে করে অবৈধভাবে আমদানি করা হয়েছে। সাধারণত সন্ত্রাসীরা নিজেদের সঙ্গে যোগাযোগের জন্য এগুলো সংগ্রহ করে থাকে। সরকারি অনুমতি ছাড়া কোনও সংস্থা ওয়াকিটকি ব্যবহার করতে পারে না।"
গ্রেপ্তারকৃত ছয় জনের নাম র্যাব তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমআই/১৮৫২ ঘ.
bdnews24