ঢাকা,এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রতিদিনই লোড শেডিং বাড়ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুসারে বুধবার ৪৫০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন ছিল ৩৬২৮ মেগাওয়াট। লোড শেডিং এর পরিমাণ ছিল ৭৫৬ মেগাওয়াট। লোড শেডিং মঙ্গলবারের চেয়ে প্রায় ১০০ মেগাওয়াট বেশি।
বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী বুধবার গ্যাস সঙ্কটের কারণে ৭৬৫ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হয়েছে। ফেব্র"য়ারি মাসে গড়ে ৪৩৩ মেগাওয়াট কম উৎপাদন হয়েছে। মার্চে এর পরিমাণ ছিল ৫৪৫ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের সর্বোচ্চ চাহিদা ৮৪৪ মিলিয়ন ঘনফুট।
স
bdnews24