২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিন তাকেই, যিনি জনগণের কথা ভাববেন: এম এ মালেক

আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক বলেছেন, "নির্বাচনে এমন লোককে ভোট দিতে হবে, যিনি জনগণের কথা ভাববেন; নিজের পকেট ভরার কথা ভাববেন না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

গাজিপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম এ মালেক বলেছেন, "নির্বাচনে এমন লোককে ভোট দিতে হবে, যিনি জনগণের কথা ভাববেন; নিজের পকেট ভরার কথা ভাববেন না।" বুধবার গাজিপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ এ মালেক জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে প্রধান বিশেষ সহকারী সভায় বলেন, "কিছু অসৎ ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট সৃষ্টির মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে। এদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।" ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এম এ মালেক বলেন, "টিঅ্যান্ডটি এখন অস্তিত্বের লড়াইয়ে লিপ্ত। বেসরকারি ফোনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে টিঅ্যান্ডটির সেবার মান ও কর্মীদের দক্ষতা বাড়াতে হবে।" জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা মো. জায়েদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামীন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মির্জা আব্বাস হিকমত প্রমুখ। সভা শেষে এম এ মালেক গাজিপুর প্রধান ডাকঘর এবং টিঅ্যান্ডটি কার্যালয় ঘুরে দেখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৩ ঘ.