২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সেন্টেনিয়াল এসেস অন ইবসেন' গ্রন্থের মোড়ক উন্মোচন

নরওয়ের নাট্যকার হেনরিক ইয়োহান ইবসেনের ওপর গ্রন্থিত 'সেন্টেনিয়াল এসেস অন ইবসেন' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয় মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়ের নাট্যকার হেনরিক ইয়োহান ইবসেনের ওপর গ্রন্থিত 'সেন্টেনিয়াল এসেস অন ইবসেন' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয় মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে । অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজ বইটির সম্পাদক এবং প্রকাশনার সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে সৃষ্টিশীল এই প্রচেষ্টার সঙ্গে সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ইনগেবোর্গ স্টফরিং। তিনি বলেন,"এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও নরওয়ের মধ্যেকার সম্পর্ক আরো জোরদার করা হবে।" আধুনিক নাট্যধারা উন্মেষের অন্যতম প্রধানপুরুষ 'আধুনিক নাটকের জনক' হিসেবে পরিচিত ইবসেনের ওপর লেখা প্রবন্ধ সম্বলিত বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নিয়াজ জামান এবং অধ্যাপক সদরুল আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমওয়াই/এফএফ/এমএ/১৫৪৭ঘ.