২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ বাংলাদেশী কর্মীদের শাস্তি মাফ করেছে জর্ডান

নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি সময় থাকার দায়ে আটক প্রায় চার হাজার বাংলাদেশী কর্মীর শাস্তি মাফ করেছে জর্ডান সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি সময় থাকার দায়ে আটক প্রায় চার হাজার বাংলাদেশী কর্মীর শাস্তি মাফ করেছে জর্ডান সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, ক্ষমা পাওয়া কর্মীরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শিগগির মুক্তি পাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থানের জন্য জর্ডান সরকার কমপক্ষে ৬০৪০ বিদেশি কর্মীর শাস্তি মাফ করেছে। তাদের ৮০ ভাগই বাংলাদেশী। এসব কর্মীদের মুক্তির ব্যাপারে সরকার কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছিল বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এসএনডি/২২০৮ ঘ.