২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে সিটি করপোরেশনের ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য পরিষ্কারকারী একটি ট্রাকের ধাক্কায় মঙ্গলবার যাত্রাবাড়ির কাজলা এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবক (২৮) নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য পরিষ্কারকারী একটি ট্রাকের ধাক্কায় মঙ্গলবার যাত্রাবাড়ির কাজলা এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবক (২৮) নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ছয়টার দিকে কাজলা এলাকার নজরুল পাইপ ইন্ডাস্ট্রিজের সামনে রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের বর্জ্যবাহী একটি ট্রাক যুবককে ধাক্কা দেয়। এরপরই আরেকটি গাড়িও ওই যুবককে সামান্য ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।" উপ-পরিদর্শক জানান, নিহতের গলার নিচে বাঁ পাশে ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া থুতনি ও কপালের নিচে কাটা দাগ রয়েছে। তার পরনে ছিল কালো কমলা রঙের ডোরাকাটা ফুলশার্ট ও কালো প্যান্ট। লাশটি উদ্ধার করে সকাল ১১টায় ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। গাড়ি ও চালকদের আটক করা যায়নি। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/টিএইচ/এসকে/২০১৪ঘ.