২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল আর সি কলেজের সাবেক ভিপি লাবলু গ্রেপ্তার

মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট রশিক চন্দ্র (আর সি) কলেজের সাবেক ভিপি ও ছাত্রদল নেতা আসাদুজ্জামান লাবলুকে সোমবার রাতে উপজেলার চরহোগলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 01:26 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

বরিশাল, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট রশিক চন্দ্র (আর সি) কলেজের সাবেক ভিপি ও ছাত্রদল নেতা আসাদুজ্জামান লাবলুকে সোমবার রাতে উপজেলার চরহোগলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক মহসিন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আর সি কলেজ শাখা ছাত্রদলের বর্তমান সভাপতি ও সাবেক ভিপি লাবলুকে পুলিশ সোমবার রাতে চরহোগলা থেকে আটক করেছে। তার বিরুদ্ধে করা একটি মামলা বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিচারাধীন। আদালতে হাজির না হওয়ায় কিছুদিন আগে তার বিরুদ্ধে বিচারক মো. আবুল হোসেন ব্যাপারী গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। মঙ্গলবার লাবলুকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে মহসিন হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯২২ ঘ.