২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীর হাতে ছুরি, ব্যাংককে জিএমজি বিমানের জরুরি অবতরণ

ছুরি নিয়ে এক ব্যক্তি বিমানযাত্রীদের মধ্যে আতংক সৃষ্টি করলে মঙ্গলবার সকালে ব্যাংককে জিএমজি এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। জিএমজি এয়ারলাইন্সের মুখপাত্র শাহাদাত রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হারুন রশিদ হাসান আলী (২৫) নামের ওই যাত্রী ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সঙ্গে খারাপ ব্যবহার করলে ব্যাংককে বিমানটি জরুরি অবতরণ করে এবং তাকে বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে তুলে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 08:59 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েনিফোর ডটকম)-- ছুরি নিয়ে এক ব্যক্তি বিমানযাত্রীদের মধ্যে আতংক সৃষ্টি করলে মঙ্গলবার সকালে ব্যাংককে জিএমজি এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। জিএমজি এয়ারলাইন্সের মুখপাত্র শাহাদাত রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হারুন রশিদ হাসান আলী (২৫) নামের ওই যাত্রী ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সঙ্গে খারাপ ব্যবহার করলে ব্যাংককে বিমানটি জরুরি অবতরণ করে এবং তাকে বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে তুলে দেয়। ০৪২ ফ্লাইটটি ব্যাংকক থেকে দুপুরের কিছুক্ষণ পরে আবার রওনা দিয়ে স্থানীয় সময় বেলা আড়াইটায় ঢাকা পৌঁছেছে বলে মুখপাত্র শাহাদাত হোসেন জানান। এর আগে থাইল্যান্ডের বিমানবন্দরগুলোর সভাপতি চানা উসাথাপরন মঙ্গলবার সকালে বার্তা সংস্থা এএফপিকে জানান, হারুন শ্রমিক হিসাবে মালয়েশিয়ায় তিন মাস ধরে কর্মরত ছিলেন। চাকরি হারানোর পর তাকে ওই বিমানে করে দেশে ফেরত পাঠানো হচ্ছিল। চানা জানান, বিমানে হারুন ছুরি বের করলে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমানটির চালক জরুরি অবতরণের অনুমতি চান। বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানটিকে ব্যাংককের অভ্যন্তরীণ ডন মুয়াঙ্গ বিমান বন্দরে অবতরণের নির্দেশ দেয়। চানা আরও জানান, "বিমানটিতে ৬০ জন যাত্রী ছিল। হারুনকে ব্যাংককে ডন মুয়েঙ্গ বিমান বন্দরে বিমান থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।" হারুনকে মঙ্গলবার রাতে অন্য একটি বিমানে ঢাকা পাঠানো হবে বলে জানান চানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/কিউএইচ/আরএ/জিএনএ/১৮১৯ঘ.