২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে জঙ্গি বিমান বিধ্বস্ত

ঢাকার কুর্মিটোলা বিমানবন্দর থেকে একটি জঙ্গি বিমান মঙ্গলবার টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে আসার পথে বিধ্বস্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি জানান, সাড়ে ১২টার দিকে বিমানটি টাঙ্গাইলের ঘাটাইল থানার সাগরদিঘীর কাছে ফুলমালিরচালায় একটি কলার বাগানে পড়ে গেলে তাতে আগুন ধরে যায়। (সংশোধনী সহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 08:46 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

টাঙ্গাইল, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কুর্মিটোলা বিমানবন্দর থেকে একটি জঙ্গি বিমান মঙ্গলবার টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে আসার পথে বিধ্বস্ত হয়। (সংশোধনী সহ) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি জানান, সাড়ে ১২টার দিকে বিমানটি টাঙ্গাইলের ঘাটাইল থানার সাগরদিঘীর কাছে ফুলমালিরচালায় একটি কলার বাগানে পড়ে গেলে তাতে আগুন ধরে যায়। এতে মাটির ১০ ফুট নিচে গর্তের সৃষ্টি হয়। বিমানের পাইলট প্যারাসুট দিয়ে নেমে জনৈক চান মিয়ার বাড়ির টিনের চালে আটকে যায়। প্রায় এক ঘন্টা পরে ঢাকা থেকে বিমান এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থল ঘিরে রেখেছে। বিমানবাহিনীর লোকজন পুড়ে যাওয়া বিমান পরীক্ষা নিরীক্ষা করছে। বি দ্র: আমাদের পরিবেশিত আগের খবরটি বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশন থেকে নেয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৪৫৮ ঘ.