২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই

সাভারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো গ্র"পের ডিস্ট্রিবিউটর হোসেন ব্রাদার্সের ক্যাশিয়ারকে গুলি করে এবং পিয়নকে ছুরিকাঘাত করে মঙ্গলবার ৩০ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারী দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 08:38 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

সাভার, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো গ্র"পের ডিস্ট্রিবিউটর হোসেন ব্রাদার্সের ক্যাশিয়ারকে গুলি করে এবং পিয়নকে ছুরিকাঘাত করে মঙ্গলবার ৩০ লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারী দল। হোসেন ব্রাদার্সের ব্যবস্থাপক খন্দকার লিয়াকত হোসেন বাবু জানান, সকাল ১১টার দিকে বাজার রোডে পূবালী ব্যাংকের সামনে ওই ছিনতাই হয়। হোসেন ব্রাদার্সের অফিসও বাজার রোডে। লিয়াকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজার রোডের অফিস থেকে অন্যান্য দিনের মতো মঙ্গলবারও টাকা জমা দিতে ক্যাশিয়ার সিরাজ মিয়া, অ্যাকাউন্টস অফিসার গোলাম মোস্তফা এবং পিয়ন অর্জুন কর্মকার পূবালী ব্যাংকের উদ্দেশে রওনা হন। পৌনে ১১টায় তারা সাভার বাজার রোডের পূবালী ব্যাংকের সামনে পৌঁছলে তিনটি মোটর সাইকেলে চড়ে ৬ ছিনতাইকারী এসে অর্জুনের ডান পায়ে ছুরি মারে। সিরাজ মিয়াকে গুলি করে তার ব্যাগে থাকা ৩০ লাখ টাকা নিয়ে যায়। ওই সময় অ্যাকাউন্টস অফিসার গোলাম মোস্তফা দৌড়ে পালিয়ে যায়।" ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা তৎপরতা শুরু করেছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশুলিয়া থানা পুলিশের সহায়তায় সাভার থানা পুলিশ এবং র‌্যাব ছিনতাইকারীদের পিছু নিয়েছে। আশা করছি শীঘ্রই ছিনতাইকারীদের গ্রেপ্তার করে টাকা উদ্ধার করা সম্ভব হবে।" আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪৩৩ ঘ.