২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব স্বাস্থ্য দিবস সোমবার

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হবে। বিশ্ব^ স্বাস্থ্য সংস্থা এ বছর স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- 'জলবায়ু পরিবর্তন: প্রয়োজন স্বাস্থ্যের সুরক্ষা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হবে। বিশ্ব^ স্বাস্থ্য সংস্থা এ বছর স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- 'জলবায়ু পরিবর্তন: প্রয়োজন স্বাস্থ্যের সুরক্ষা'। দিবসটি পালনে বিভিন্ন সংগঠন মানববন্ধন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য দিবস সামনে রেখে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, 'বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন আজ সুস্পষ্ট। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ সারা বিশ্বে ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে, যা জনস্বাস্থ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের দেশেও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ দূষণের সঙ্গে সঙ্গে জনস্বাস্থ্যেরও অবনতি ঘটছে।' তিনি আরো বলেন, 'উন্নয়নশীল দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, অপরকিল্পিত শিল্পায়ন ও নগরায়ন এবং বিশ্বব্যাপী পরিবেশ ধ্বংসকারী বিভিন্ন কার্যক্রমে জলবায়ু ও পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে জনস্বাস্থ্য সরাসরি স