২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মওসুমে ইলিশ আহরণ ৪০ হাজার টন বেশি হতে পারে

আগামী মওসুম দেশে ইলিশ আহরণের পরিমাণ কমপক্ষে ৪০ হাজার মেট্রিক টন বেশি হবে। গত বছর দেশে ইলিশ আহরণের পরিমাণ ছিল ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন। আগামী মওসুমে ইলিশ উৎপাদন ও আহরণ ৩ লাখ ২০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

চাঁদপুর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মওসুম দেশে ইলিশ আহরণের পরিমাণ কমপক্ষে ৪০ হাজার মেট্রিক টন বেশি হবে। গত বছর দেশে ইলিশ আহরণের পরিমাণ ছিল ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন। আগামী মওসুমে ইলিশ উৎপাদন ও আহরণ ৩ লাখ ২০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা জানান। চাঁদপুর, শরীয়তপুর ও বরিশাল জেলার শতাধিক কিলোমিটার নদী এলাকায় ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত- ১১ দিনের গবেষণা শেষে চাঁদপুর ফিরে শনিবার লঞ্চঘাটে সাংবাদিকদের এ তথ্য জানান। গবেষক দলটি শরীয়তপুরের সুরেশ্বর এলাকায় জাটকার উপস্থিতি বিষয়ে তারা গবেষণা চালান। এই এলাকায় গবেষণায় প্রচুর জাটকা মাছের উপস্থিতি ধরা পড়ায় গবেষক দল সুরেশ্বর এলাকাকেও ইলিশের অভয়াশ্রম ঘোষণার সুপারিশ করেছেন তারা। বর্তমানে চাঁদপুর, লক্ষ্মীপুর ও বরিশাল হচ্ছে ইলিশের অভয়াশ্রম। গবেষক দলের প্রধান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক এবং ইনস্টিটিউটের চাঁদপুরের নদী কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, "ইলিশের অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি পালনের কারণে আগামী মওসুমে (জুন থেকে অক্টোবর) বাংলাদেশে ইলিশ উৎপাদন ও আহরণ ৩ লাখ ২০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে। গত বছর দেশে ইলিশ আহরণের পরিমাণ ছিল ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন। অর্থাৎ কমপক্ষে ৪০ হাজার মেট্রিক টন ইলিশ বেশি উৎপাদিত হবে।" আনিছুর রহমান জানান, সিডরের প্রভাবে দেশের মধ্যাঞ্চলের নদীর পানিতে কোনো প্রভাব পড়েনি। এ পানি মাছ উৎপাদনের সহায়ক। নদীতে মাছের পর্যাপ্ত খাবারও আছে। গবেষক দল এসব অঞ্চলের নদীর পানির কার্বন ডাই-অক্সাইড, দ্রবীভূত অক্সিজেন, পিএইচ, হার্ডনেস, এলকালিনিটি, কনজারটিভিটি প্রভৃতি পরীক্ষা-নিরীক্ষা করেন। গবেষকদল চাঁদপুরের ষাটনল, সফরমালী ও ঈশানবালা, লক্ষ্মীপুরের চর লুধুয়া, রামগতি ও চর আলেকজান্ডার, বরিশালের হিজলা ও কালিরগাঁও এই আটটি পয়েন্টে গবেষণা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩০ ঘ.