২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর ও বিএসএফ এর সীমান্ত সম্মেলন সোমবার

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) শীর্ষ পর্যায়ের ছয়দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) শীর্ষ পর্যায়ের ছয়দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে সোমবার। সম্মেলনে আন্তঃসীমান্ত বিরোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিডিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। ১৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলটি ৭ এপ্রিল ভারত যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এসএনডি/২০২৫ ঘ.