২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গণপিটুনিতে ডাকাত নিহত

উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দোশতীনি গ্রামে শুক্রবার গভীর রাতে গণপিটুনীতে দুলাল (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। তার বাড়ি ঝালকাঠির কাঠালিয়ায়। শনিবার সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 11:32 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

বরিশাল, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দোশতীনি গ্রামে শুক্রবার গভীর রাতে গণপিটুনীতে দুলাল (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। তার বাড়ি ঝালকাঠির কাঠালিয়ায়। শনিবার সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীদের বরাত দিয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার রাতে ডাকাত দলটি দোশতীনি গ্রামের পরিতোষের বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় ডাকাতদের হামলায় পাঁচজন আহত হন। তিনি জানান, ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যেতে পারলেও লোকজন এক ডাকাতকে আটক করে পিটুনি দেয়। পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৩ ঘ.