২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য সঙ্কটের দায় গণমাধ্যমের ওপর চাপালেন কোরেশী

দেশে খাদ্য সঙ্কটের জন্য 'গণমাধ্যমের অতিরঞ্জিত খবরকে' দায়ী করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) আহ্বায়ক ড. ফেরদৌস আহমদ কোরেশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 10:37 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে খাদ্য সঙ্কটের জন্য 'গণমাধ্যমের অতিরঞ্জিত খবরকে' দায়ী করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) আহ্বায়ক ড. ফেরদৌস আহমদ কোরেশী। শনিবার দুপুরে সেগুনবাগিচার পিডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, "মিডিয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রচারণা ছড়িয়ে মজুদদারদের উৎসাহিত করছে এবং সঙ্কট বাড়িয়ে তুলছে। তাদের প্রচারণা আতঙ্ক ছড়াচ্ছে।" কোরেশী আরও দাবি করেন, "বিএনপি ও আওয়ামী লীগ মিডিয়াকে ব্যবহার করে খাদ্য সঙ্কট নিয়ে রাজনীতি করছে। এতে উৎসাহিত হচ্ছে মজুদদাররা।" সঙ্কট উত্তরণে অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু এবং অন্য খাত থেকে অর্থ বরাদ্দ কমিয়ে খাদ্য নিরাপত্তা গড়ে তোলার জন্য তত্ত্বাধায়ক সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ভারত সরকার প্রতিশ্র"ত চাল দিতে গড়িমসি করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, এ এইচ এম গাফ্ফার, গোলাম সাওয়ার মিলন ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রফিকুল হোসেন, মাওলানা সাখাওয়াত হোসেন, মোশাররফ হোসেন খান,আনোয়ারুল হক প্রমূখ। পিডিবি'র প্রচার উপ কমিটি গঠন: গোলাম সারোয়ার মিলনকে আহবায়ক ও আনোয়ারুল হককে সদস্য সচিব করে প্রচার ৭ সদস্যের উপ কমিটি গঠন করা হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএম/এসএনডি/১৬২৮ ঘ.