২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ইউনিয়ন বিএনপি'র সভাপতিকে কুপিয়ে হত্যা

গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়ন শাখা বিএনপি'র সভাপতি নুরুল হক খাঁকে (৬০) শুক্রবার গভীর রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে বাঁচাতে গিয়ে দুই ছেলে মোশাররফ হোসেন স্বপন (৩৮) ও মোজাম্মেল হোসেন রিপন (৩০) এবং রিপনের স্ত্রী মুর্শেদা গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ময়মনসিংহ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়ন শাখা বিএনপি'র সভাপতি নুরুল হক খাঁকে (৬০) শুক্রবার গভীর রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে বাঁচাতে গিয়ে দুই ছেলে মোশাররফ হোসেন স্বপন (৩৮) ও মোজাম্মেল হোসেন রিপন (৩০) এবং রিপনের স্ত্রী মুর্শেদা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রতিবেশী আওয়ামী লীগ কর্মী রাসেল ও সুলতানকে আটক করেছে পুলিশ। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটছে বলে গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) দেওয়ান লালন আহমেদ জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাশী গ্রামের নুরুল হক খাঁর ঘরের দরজা ভেঙে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। দুর্বৃত্তরা নুরুল হক খাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তাকে বাঁচাতে দুই ছেলে ও পুত্রবধূ এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। আহত চারজনকে ঢাকা নেওয়ার পথে নুরুল হক খাঁ মারা যান। অন্যদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এএসপি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৬ ঘ.