ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরির জন্য স্থানীয় পর্যায়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
প্রধান উপদেষ্টা শনিবার সকালে তার কার্যালয়ে 'জেলা প্রশাসক সম্মেলন ২০০৮' উদ্বোধন করে উদ্বোধনী অধিবেশনে জেলা প্রশাসকদের প্রতি এ নির্দেশ দেন। (আরো তথ্যসহ)
নির্বাচনের ব্যাপারে দেওয়া অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে ডিসেম্বরের মধ্যে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা।"
উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। আরও কথা বলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঁইয়া, সাতক্ষীরার জেলা প্রশাসক কেফায়েতউল্লাহ, বান্দরবানের জেলা প্রশাসক আবদুল মজিদ শাহ আকন্দ ও মানিকগঞ্জের জেলা প্রশাসক আতাউর রহমান।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও তিন জেলা প্রশাসক স্থ'ানীয় প্রশাসনের নানা সমস্যা ও দাবি দাওয়া তুলে ধরেন।
এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আইনি ক্ষমতা আরো বাড়ানো, ইউএনওদের যানবাহন ও মোবাইল ফোনের ব্যবস্থা করা, উত্তরাঞ্চলে বেসরকারি পর্যায়ে শিল্প-কারখানা স্থাপনে সহজ শর্তে ঋণ প্রদান, ভাতের বিকল্প খাদ্যের বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো এবং সব জেলা প্রশাসন কার্যালয়ে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করার দাবি জানান তারা।
প্রধান উপদেষ্টা এ সব ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
দেশব্যাপী বোরো ধানের বাম্পার ফলনের আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, "বোরো ধান সংগ্রহের জন্য ইতোমধ্যেই কর্মসূচি নেওয়া হয়েছে। খোলা বাজারে চাল বিক্রির কর্মসুচি দেশব্যাপী স
bdnews24