২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় হাজার যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এবং আবদুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, দেলওয়ার হোসাইন সাঈদীসহ ১৫৯৭ জন যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করেছে ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। >>যুদ্ধাপরাধীদের নাম পড়তে ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এবং আবদুল কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, দেলওয়ার হোসাইন সাঈদীসহ ১৫৯৭ জন যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করেছে ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। সংস্থার আহ্বায়ক ডা. এম এ হাসান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন। দীর্ঘ নয় বছর ধরে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। তালিকার ১৫৯৭ জনের মধ্যে ৩৬৯ জন পাকিস্তানি সেনা কর্মকর্তা, ৮৫২ জন রাজাকার বাহিনীর সদস্য, ৬৪ জন আলবদর বাহিনীর সদস্য, ৭৮ জন বিহারি দালাল, ১০৬ জন রাজনৈতিক দালাল এবং ১২৮ জন শান্তি কমিটির সদস্য। মুক্তিযুদ্ধের সময় এরা সরাসরি হত্যা, ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল। ধানমন্ডির উইমেনস ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে একাত্তরে পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত চার নারীকে প্রতীকী সম্মাননা দেয়া হয়। এরা হলেন- বরগুনার পুতুল রানী কর্মকার, ময়মনসিংহের হালুয়াঘাটের রোমেজা খাতুন ও পরীবুন্নেছা এবং একই জেলার ফুলপুরের ময়মনা খাতুন। ডা. হাসান লিখিত বক্তব্যে বলেন, "একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর যে সব রাজনৈতিক ব্যক্তি ঘাতকের পক্ষ অবলম্বন করে গণহত্যা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে সমর্থন, সহযোগিতা ও উৎসাহ যুগিয়েছে তারা দলগতভাবে জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী, পিডিপি ও মুসলিম লীগের সদস্য ছিল। "এটা সত্যি যে, আওয়ামী লীগের কতিপয় এমএনএ পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল। কিন্তু দলগতভাবে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে যে দলটি তার ছাত্র সংগঠনসহ পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এবং পাকিস্তানের স্বার্থ ও নষ্ট আদর্শ টিকিয়ে রাখবার জন্য নিকৃষ্ট গণহত্যা, নারী নির্যাতন ও গোপন হত্যাকাণ্ডে (বুদ্ধিজীবী হত্যা) মেতে ছিল সেটি জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ।" তিনি বলেন, "মুক্তিযুদ্ধের সময় ইসলামী ছাত্রসংঘের প্রায় প্রত্যেক সদস্য আলবদর বাহিনীর সদস্য হিসাবে কাজ করেছে। পাকিস্তানের গোপন দলিল এবং দৈনিক সংগ্রামে প্রকাশিত গোলাম আযম ও নিজামির বক্তব্যে তা স্পষ্ট। আমরা যুদ্ধাপরাধীর তালিকা করার সময় দল, ব্যক্তি, প্রতিষ্ঠান, বাংলাদেশী, বিহারি ও পাকিস্তানিদের ভূমিকা আলাদাভাবে বিবেচেনায় এনেছি। মাঠপর্যায়ে তদন্ত এবং গবেষণার ভিত্তিতেই এই তালিকা করা হয়েছে।" তিনি জানান, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই তালিকা সরকার, নির্বাচন কমিশন ও আন্তর্জাতিক স