২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা, হতে পারে বন্যাও

এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষ দিকে উত্তর-উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যাও হতে পারে। এপ্রিলে আবহাওয়ার পূর্বাভাসে বুধবার অধিদপ্তর বলেছে, তখন সাগরে কমপক্ষে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষ দিকে উত্তর-উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যাও হতে পারে। এপ্রিলে আবহাওয়ার পূর্বাভাসে বুধবার অধিদপ্তর বলেছে, তখন সাগরে কমপক্ষে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ ভাগ বেশি বৃষ্টিরর আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানানো হয় পূর্বাভাসে। এতে বলা হয়, উত্তর ও মধ্যাঞ্চলে দুয়েকটি মাঝারি তাপপ্রবাহ (৩৮-৮০ ডিগ্রি সেলসিয়াস) ও অন্যান্য স্থানে মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বইতে পারে। এদিকে, বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বেশিরভাগ জেলায় ঝড়োহাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। রাত ৮টার দিকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মধ্যাঞ্চলসহ দেশের দক্ষিণাঞ্চলে ঝড়োহাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে, কোথাও কোথাও চলছে। তবে রাতের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে।" শুক্রবার ভোরে উত্তরাঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসএনডি/২১৩৭ ঘ.