২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ১১০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি আবার বন্ধ

নগরীর গোয়ালপাড়াস্থ ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু হওয়ার ৪০ ঘন্টা পর আবারও বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় বয়লারের ওয়াল টিউব লিক হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে খুলনাসহ আশেপাশের জেলায় ব্যাপক লোডশেডিং করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 03:39 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

খুলনা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নগরীর গোয়ালপাড়াস্থ ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু হওয়ার ৪০ ঘন্টা পর আবারও বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় বয়লারের ওয়াল টিউব লিক হয়ে গেলে উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে খুলনাসহ আশেপাশের জেলায় ব্যাপক লোডশেডিং করা হচ্ছে। ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, বয়লারের ওয়াল টিউব লিক হয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ২৮ মার্চ একই কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গিয়েছিল। তিনি জানান, বয়লার টিউব মেরামতের পর গত মঙ্গলবার দুপুর ২টা ১৪ মিনিটে কেন্দ্রটি আবার বিদ্যুৎ উৎপাদন শুরু করে। তবে ৪০ ঘন্টা পর আবারও বন্ধ হয়ে যায়। গত বছর একই কারণে বিদ্যুৎ কেন্দ্রটি ২৪ বার বন্ধ হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.