২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিু আদালতের বিচারকদের বেতন দ্বিগুণ করার সুপারিশ

নিু আদালতের বিচারক ও বিচারবিভাগীয় কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করার সুপারিশ করছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিু আদালতের বিচারক ও বিচারবিভাগীয় কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দ্বিগুণ করার সুপারিশ করছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন। বৃহস্পতিবার কমিশনের তৃতীয় সভায় এ ব্যাপারে প্রস্তাব তৈরি করা হয়। এক সপ্তাহের মধ্যে সরকারের কাছে এ প্রস্তাব পাঠানো হবে। সুপ্রিম কোর্ট বিচারকদের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। সভাশেষে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ সাংবাদিকদের বলেন, "কমিশন বিচারক ও বিচারবিভাগীয় কর্মকর্তাদের বর্তমান মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা দেওয়ার প্রস্তাব করেছে। এ ছাড়া চিকিৎসা ভাতা মাসিক ৫০০ টাকা থেকে ১০০০ টাকা করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।" তিনি জানান, নিু আদালতের বিচারকরা তাদের কর্মজীবনে মোট পাঁচ বার সাড়ে ৩ হাজার টাকা করে পোশাক ভাতা পান। এ ভাতার পরিমাণ বাড়িয়ে প্রতি বছর ৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেছে কমিশন। এ ছাড়া বিচারকদের বাড়ি ভাড়া মহানগর এলাকায় মূল বেতনের ৬০ ভাগ এবং অন্য এলাকায় ৫০ ভাগ করার সুপারিশ করা হচ্ছে। জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের এই সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে সরকারের কাছে পাঠানো হবে। ইকতেদার আহমেদ জানান, বর্তমানে জেলা জজ মর্যাদার বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতন ১৬ হাজার ৮ শ' থেকে ২০ হাজার ৭ শ' টাকার মধ্যে। বেতন ভাতা মিলিয়ে তারা সর্বোচ্চ ৩০ হাজার টাকা পান। প্রস্তাব অনুযায়ী বেতন ভাতা বাড়ানো হলে একজন জেলা জজ সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবেন। অন্যদের মধ্যে হাইকোর্টের বিচারপতি নাজমুল আরা সুলতানা, আইন কমিশনের সদস্য বিচারপতি সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকার জেলা জজ মো. আজিজুল হক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আতাউল হাকিম, সংস্থাপন সচিব আবদুস সালাম খান, অর্থ সচিব মোহাম্মদ তারেক, ভারপ্রাপ্ত আইন সচিব কাজী হাবিবুল আওয়াল জুডিশিয়াল পে কমিশনের এ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জেকে/এমএইচবি/১৯৩০ ঘ.