২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে বাস চাপায় একজন নিহত

রাজধানীর যাত্রাবাড়িতে বৃহস্পতিবার বাসের চাপায় আমেনা বেগম (৩০) নামে একজন নিহত হয়েছেন। তিনি শ্যামপুর এলাকার আলমবাগের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর যাত্রাবাড়িতে বৃহস্পতিবার বাসের চাপায় আমেনা বেগম (৩০) নামে একজন নিহত হয়েছেন। তিনি শ্যামপুর এলাকার আলমবাগের বাসিন্দা। নিহতের মামা আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমেনা সকাল ১০টার দিকে রিক্সায় রাজধানী সুপার মার্কেট থেকে আলমবাগের বাসায় ফিরছিল। যাত্রাবাড়ির আল বারাকা হাসপাতালের সামনে একটি বাস তার রিক্সাকে ধাক্কা দেয়।" ঘটনাস্থলেই আমেনার মৃত্যু হয় বলে আবুল হোসেন জানান। পুলিশ লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাস ও চালককে আটক করা হয়েছে। একটি মামলাও হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/টিএইচ/জেকে/১৮১০ ঘ.