মানিকগঞ্জ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া নামক স্থানে বৃহস্পতিবার সকালে বাস চাপায় শিশুসহ দুইজন নিহত এবং ১০জন আহত হয়েছে।
নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ডুবুরিয়া গ্রামের বাসিন্দা রাজিব (৩২) এবং শান্তা (৪)।
শিবালয় থানার এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে ঢাকার গাবতলীগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিবালয় উপজেলার টেপড়া নামক স্থানে পৌঁছানোর পর মোটর সাইকেল আরোহী রাজিব এবং পথচারী শান্তাকে চাপা দিয়ে রাস্তার পাশের একটি খাদে আটকে যায়।"
এতে করে রাজিব ও শান্তা ঘটনাস্থলেই মারা যায় এবং ১০ বাসযাত্রী আহত হয়।
আহতদেরকে স্থানীয় উথুলি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের সহায়তায় বাস কোম্পানীর লোকজন খাদ থেকে বাস তোলার চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১২১৫ ঘ.
bdnews24