ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুচ্ছ গ্রামগুলোকে অগ্রাধিকার দিয়ে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে পরিবেশ বান্ধব শৌচাগার (ইকো-ল্যাট্রিন) স্থাপনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
বুধবার স্থানীয় সরকার বিভাগে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি'র (বার্ড) ৬৭তম সভায় তিনি এ ঘোষণা দেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উপদেষ্টা জানান, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে মোট সাড়ে চার হাজারের বেশি ইকো-ল্যাট্রিন স্থাপন করার ক্ষেত্রে গুচ্ছ গ্রামগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। বার্ড উদ্ভাবিত প্রতিটি ইকো-ল্যাট্রিন স্থাপনে সরকারের ব্যয় হবে ১০ থেকে ১২ হাজার টাকা।
সভায় বার্ডের পরিচালনা পর্যদের সভাপতি আনোয়ারুল ইকবাল বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে বার্ড দেশের পল্লী এলাকার মানুষের অর্থ
bdnews24