২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি বাড়ানোর দাবিতে ইবি শিক্ষার্থীদের অবরোধ

গাড়ি বাড়ানোর দাবিতে বুধবার ক্যাম্পাসের প্রধান ফটক অবরোধ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি বাড়ানোর দাবিতে বুধবার ক্যাম্পাসের প্রধান ফটক অবরোধ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী। দুপুর পৌনে ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধের সময় ক্যাম্পাস থেকে কোনও গাড়ি বের হতে পারেনি। ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শিক্ষার্থীরা এ অবরোধ করে। তারা ক্যাম্পাস-শৈলকূপা রুটে গাড়ির সংখ্যা বাড়ানোর পাশাপাশি বন্ধের দিনও ওই রুটে গাড়ি চলাচলের দাবি জানায়। অবরোধকারীদের অভিযোগ, ওই রুটে প্রতিদিন চারটি বাস চলাচল করে, যা যথেষ্ট নয়। ফলে শিক্ষার্থীদের গাদাগাদি করে ক্যাম্পাসে আসতে হয়। শিক্ষার্থীরা জানায়, তারা তারা গত সোমবার পরিবহন প্রশাসক বরাবর লিখিত আবেদন করে গাড়ি সংখ্যা বাড়ানোর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। কিন্তু সে সময়ের মধ্যে প্রশাসক কোনও সিদ্ধান্ত না নেওয়ায় তারা অবরোধ কর্মসূচি দেয়। অবরোধের সময় সমাবেশে বক্তব্য রাখেন মাছুদ, আবুল খায়ের, ওমর ফারুক, মুজাহিদ, টিটো প্রমুুখ। পরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল অদুদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক তোজাম্মেল হোসেনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। অবরোধের কারণে কোনও গাড়ি ক্যাম্পাস থেকে বের হতে না পারায় শিক্ষক-কর্মচারীসহ অন্য রুটের শিক্ষার্থীরাও ভোগান্তিত পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৪ ঘ.