২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ি বাস-ট্যাক্সিক্যাব সংঘর্ষে নিহত ২

রাজবাড়ি সদর উপজেলার নিমতলী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মঙ্গলবার রাতে যাত্রীবাহী একটি বাসে এবং একটি ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং এক জন আহত হয়েছে। হতাহতদের সবাই ট্যাক্সিক্যাবের যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

রাজবাড়ি, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ি সদর উপজেলার নিমতলী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মঙ্গলবার রাতে যাত্রীবাহী একটি বাসে এবং একটি ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং এক জন আহত হয়েছে। হতাহতদের সবাই ট্যাক্সিক্যাবের যাত্রী। রাত সাড়ে ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজবাড়ি সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক রিয়া হোসেন। তিনি জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষে বিপরীত দিক থেকে আসা ট্যাক্সিক্যাবটিকে উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ক্যাবচালক জাকির হোসেন (৩৫) এবং যাত্রী লুৎফর রহমান (৫০) ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় গুরুতর আহত সানাউল্লাহকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত জাকির হোসেনের বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাংগা গ্রামে এবং আহত সানাউল্লাহ তার শ্যালক। নিহত লুৎফরের বাড়ি রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার উত্তর উজানচরের দেওয়ান পাড়া গ্রামে। পুলিশ কর্মকর্তা রিয়া হোসেন জানান, পরিবারের অনুরোধে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে পুলিশ বাসটি সনাক্ত করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৫ ঘ.