পাবনা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুস সামাদের বাড়ির আঙিনা থেকে মঙ্গলবার ১২টি হাত বোমা উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লে. আহমেদ ফয়সল জানান, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল বিকেল ৪ টার দিকে সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর মণ্ডলপাড়া গ্রামে আব্দুস সামাদের বাড়ির আঙিনা থেকে ১২টি বোমা উদ্ধার করে। ঘরে তৈরি এ বোমাগুলো পলিথিনে মোড়ানো এবং মাটির নিচে পুঁতে রাখা ছিল। বোমাগুলো মাঝারি আকারের। এগুলো নিস্ক্রিয় করার জন্য পাবনা র্যাব ক্যাম্পে নেওয়া হয়েছে।
তিনি জানান, ওই সময় আব্দুস সামাদ বাড়িতে ছিলেন না। তদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৯ ঘ.
bdnews24