ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যপণ্য, সার, মূলধনী যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় পণ্য আমদানি ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক ভেবেচিন্তে খরচ করা হচ্ছে- জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এ কারণে জ্বালানি তেল আমদানির জন্য রিজার্ভ খরচ না করে বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে।
মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিকদের গভর্নর এ কথা বলেন।
সাড়ে ৫ বিলিয়ন ডলারের মতো রিজার্ভ থাকার পরও বিদেশি স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নেওয়া প্রসঙ্গে গভর্নর বলেন, "রিজার্ভ ভবিষ্যতের জন্য কাজে লাগবে। খাদ্যপণ্য, সার, মূলধনী যন্ত্রপাতি, কৃষিকাজে ব্যবহারের জন্য পাওয়ার পাম্পসহ প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে রিজার্ভ অনেক হিসাব করে খরচ করা হচ্ছে।"
গভর্নর জানান, জ্বালানি তেল আমদানির জন্য স
bdnews24