চট্টগ্রাম, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আমিন জুটমিল সংলগ্ন রৌফাবাদ এলাকার একটি কারখানা থেকে সোমবার বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার করেছে র্যাব। কারখানার ১২ কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা ধাতব তারের দাম আনুমানিক ১০ কোটি টাকা।
তিনি জানান, অভিযান চলাকালে কারখানার শ্রমিকরা তার গলিয়ে বিভিন্ন আকারের পিণ্ড তৈরি করছিল। একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন জায়গা থেকে সরকারি বৈদ্যুতিক তার চুরি করে এই কারখানায় সরবরাহ করতো। পরে তা পিণ্ড বানিয়ে বিক্রি করা হতো।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি। তবে কারাখানার মালিকের নাম এখনো নিশ্চিত করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/০০১৭ ঘ.
bdnews24