২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট পুলিশের 'শক্তি প্রকল্পের' আওতায় পাঁচজনকে রিকশা প্রদান

দারিদ্র্যের কারণে ছোট খাটো বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া লোকজন ও অভাবীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে 'শক্তি' নামে বিশেষ একটি প্রকল্প হাতে নিয়েছে বাগেরহাট জেলা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

বাগেরহাট, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্যের কারণে ছোট খাটো বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া লোকজন ও অভাবীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে 'শক্তি' নামে বিশেষ একটি প্রকল্প হাতে নিয়েছে বাগেরহাট জেলা পুলিশ। সম্পূর্ণ স্থানীয় উদ্যোগে নেওয়া এই প্রকল্পের আওতায় বাগেরহাটের পাঁচজন দরিদ্র ব্যক্তিকে পাঁচটি রিকশা দেওয়া হয়েছে। সোমবার বিকালে বাগেরহাটের পুলিশ সুপার একেএম শহীদুর রহমান বাগেরহাট সদর থানা চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এসব রিকশা হস্তান্তর করেন। যাদের রিকশা দেওয়া হয়েছে তারা হলেন-শহরের হাসপাতাল সড়কের মো. কবীর হোসেন, একই এলাকার খবীর জামাদ্দার, পিসি কলেজ রোড এলাকার আনছার শেখ, একই এলাকার আব্দুল মালেক হাওলাদার ও তফির শেখ। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, "এর আগেও বাগেরহাট পুলিশ এ ধরনের উদ্যোগ নিয়েছে তবে ধারাবাহিকতা ও তথ্য সংরক্ষিত না থাকায় এর সুফল পাওয়া যায়নি। এখন থেকে এই প্রকল্প ধারাবাহিকভাবে চলবে।" প্রকল্পটি সম্পর্কে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'শক্তি ফান্ড' নামে তাদের একটি তহবিল আছে। এই তহবিল থেকে তারা পর্যায় ক্রমে কর্ম উদ্যোমী যুবকদের স্বাবলম্বী হতে সহায়তা দেবেন। তিনি আরও জানান, যাদের রিকশা দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে মাসে আটশ' টাকা প্রকল্পের তহবিলে জমা দিতে হবে। বিভিন্ন সময় প্রয়োজনে তারা সে টাকা নিয়ে কাজে লাগাতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.