২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের সম্পত্তি যাচাই করতে দুদকের চিঠি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জমা দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে অসঙ্গতি রয়েছে কি না- যাচাই করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জমা দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে অসঙ্গতি রয়েছে কি না- যাচাই করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান। গত বছরের অক্টোবর থেকে কয়েক দফায় দেশের সব সরকারি কর্মীরা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব সংস্থাপন মন্ত্রণালয়ে জমা দেন। ২৮ ফেব্র"য়ারি ছিলো জমা দেওয়ার শেষ তারিখ। হানিফ ইকবাল বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে সোমবার চিঠি দিয়েছে কমিশন। এখন সম্পত্তির হিসাব যাচাই-বাছাইয়ের ফলে বিভিন্ন দপ্তর, বিভাগ, মন্ত্রণালয়সহ সব ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির ক্ষেত্র সংকুচিত হবে। তিনি আরও বলেন, যাচাই-বাছাই একটি স্থায়ী প্রক্রিয়া। এ জন্য দ্রুত পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/১৯৪৮ ঘ.