২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ডাকাতের গুলিতে একজন নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং গ্রামে রোববার গভীর রাতে ডাকাতের গুলিতে নুরুল আমিন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 09:42 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

চট্টগ্রাম, মার্চ ৩১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং গ্রামে রোববার গভীর রাতে ডাকাতের গুলিতে নুরুল আমিন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহমদ জানান, একদল ডাকাত রাত দুইটার দিকে নুরুল আমিনের বাড়িতে হানা দিলে তিনি বাধা দেন। বাধার মুখে ডাকাতরা গুলি ছুঁড়লে গুরুতর আহত হন তিনি। সোমবার ভোর রাত চারটার দিকে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৫৩৭ ঘ.