২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জ থেকে রোববার মোকসেদ আলী নামের ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত বিচারক শফিউর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

রংপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের নবাবগঞ্জ থেকে রোববার মোকসেদ আলী নামের ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত বিচারক শফিউর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুল হক জানান, ১৯৯৬ সালে মিঠাপুকুর উপজেলার পিরোজপুর গ্রামের ওয়ারেস আলীর ছেলে মোকসেদ আলী একই গ্রামের ওয়াহেদ আলীর সাত বছরের মেয়ে নাজমাকে ধর্ষণের পর খুন করে। ঘটনার পর থেকেই মোকসেদ পলাতক ছিলেন। এই মামলায় রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত মোকসেদ আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৭ ঘ.