২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বনকর্মী, রাঙামাটিতে ব্যবসায়ী খুন

কক্সবাজার ও রাঙামাটিতে শনিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া গর্জন ফরেষ্ট এলাকায় কাঠ পাচারকারী চক্রের সদস্যরা বন কর্মী রফিক আলমকে (২৮) হত্যা করে। তাদের হামলায় আরও চার বন কর্মী আহত হন। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও রাঙামাটিতে শনিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া গর্জন ফরেষ্ট এলাকায় কাঠ পাচারকারী চক্রের সদস্যরা বন কর্মী রফিক আলমকে (২৮) হত্যা করে। তাদের হামলায় আরও চার বন কর্মী আহত হন। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে ডাকাতের গুলিতে এক ব্যবসায়ী নিহত এবং অপর দুজন আহত হয়েছেন। নিহতের নাম মজু মিয়া (৬৫)। ডাকাতরা বাজারের বিভিন্ন দোকান থেকে প্রায় ১০ লাখ টাকা ও জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আমাদের কক্সবাজার প্রতিনিধি নিসর্গ সহায়তা প্রকল্পের জনসংযোগ কর্মকর্তা বিশ্বজিত সেনের বরাত দিয়ে জানান, বাহারছড়া ইউনিয়নের গর্জন ফরেষ্ট এলাকায় কাঠ পাচারের খবর পেয়ে রাত প্রায় ২টার দিকে নিসর্গ সহায়তা প্রকল্পের পুরান পাড়া বন পাহারা দলের সভাপতি রফিক আলম তার দলের সদস্যদের নিয়ে ওই এলাকায় যান। তারা মনতলিয়া নতুন ব্রিজের কাছে পাচারকারী দেলোয়ারের মালিকানাধীন (নং ৬৩৬৫) চাঁদের গাড়িটি (জিপ) থামানোর চেষ্টা করে। এ সময় পাচারকারীরা বন কর্মীদের উপর হামলা চালায় এবং দল নেতা রফিক আলমের তলপেটে ছুরিকাঘাত করে। তাদের হামলায় বন পাহারা দলের খলিল আহমদ (৩৫), মোহাম্মদ জালাল (৩৮), ইলিয়াস ও রেজাউল করিম আহত হন। বিশ্বজিত সেন জানান, রফিক আলম ছুরিকাহত হয়ে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে মারা যান। রফিক আলমের বাড়ি শাপলাপুরের পুরানপাড়া। তিনি এলাকার নুর আহমদের ছেলে। প্রায় এক বছর ধরে নিসর্গ সহায়তা প্রকল্পের অধীনে বন পাহারা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। স্থানীয় লোকজনের সহায়তায় বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর ফাঁড়ি পুলিশ কাঠ পাচারকারী দলের নুর আলম, আবছার উল্লাহ, মোহাম্মদ ইয়াসিন, আবদুস সালাম ও গাড়ি চালক মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করে। শাপলাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী পরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা টেকনাফ থানা হাজতে রয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রাঙামাটি প্রতিনিধি পুলিশ ও স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানান, শনিবার রাত ৯টার দিকে ৩০ থেকে ৩৫ জনের একদল সন্ত্রাসী বাঘাইছড়ির দূরছড়ি বাজারে ডাকাতি করতে যায়। এর আগে তারা বাজারের পাশের পুলিশ ও আনসার ক্যাম্প লক্ষ করে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং আবরুদ্ধ করে রাখে। পরে দুরছড়ি বাজারে বিভিন্ন দোকানির কাছে তারা টাকা দাবি করে। ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ব্যবসায়ী মজু মিয়া (৬৫), আব্দুল শুক্কুর (২৫) ও আব্দুল মালেক (৩৫) গুলিবিদ্ধ হন। এর মধ্যে মজু মিয়াকে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে তার মৃত্যু হয়। তার লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে মর্গে আনা হয়েছে। গুরুতর আহত আব্দুল শুক্কুর ও আব্দুল মালেককে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়। এখানে অবস্থার অবনতি ঘটলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়। রোববার উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবির বিচিত্র বড়