২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা নামফলকের একাংশ গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলকের একাংশ গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলকের একাংশ গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আতাউল কিবরিয়া জানান, শনিবার রাতের কোন এক সময় মুক্তিযোদ্ধাদের নামফলকের গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নামফলকের কয়েকটি অংশ কে বা কারা ভেঙ্গে ফেলে। উদ্দেশ্যমূলকভাবে কেউ এটি ভেঙেছে বলে তারা ধারণা করছেন। তিনি জানান, এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ দোষীদের খুজে বের করতে মাঠে নেমেছে। এদিকে ২৬ শে মার্চকে সামনে রেখে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে তাৎক্ষণিক সভা করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। সভা শেষে সংসদের জেলা আহ্বায়ক সৈয়দ এমরানুর রেজা জানান, এটি যুদ্ধাপরাধীদের কাজ। অবিলম্বে ভাংচুরকারী যুদ্ধাপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬১৯ ঘ.