২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দিবসে উড়লো স্বাধীন বাংলার পতাকা

১৯৭১ সালের ২৩ শে মার্চ বরাবরের 'পাকিস্তান দিবস' পূর্ব পাকিস্তানে পালিত হয় প্রতিরোধ দিবস হিসেবে। পরিস্থিতির বিবেচনায় সরকার এদিনের স্বাভাবিক অনুষ্ঠান বাতিল করে। এদিন শুধু ক্যান্টনমেন্ট ও প্রেসিডেন্ট ভবন ছাড়া বাংলাদেশের ঘরে ঘরে, যানবাহন, অফিস-আদালতে ওড়ানো হয় 'স্বাধীন বাংলার' মানচিত্রখচিত পতাকা। প্রতিবাদ হিসেবে উত্তোলিত হয় কালো পতাকাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালের ২৩ শে মার্চ বরাবরের 'পাকিস্তান দিবস' পূর্ব পাকিস্তানে পালিত হয় প্রতিরোধ দিবস হিসেবে। পরিস্থিতির বিবেচনায় সরকার এদিনের স্বাভাবিক অনুষ্ঠান বাতিল করে। এদিন শুধু ক্যান্টনমেন্ট ও প্রেসিডেন্ট ভবন ছাড়া বাংলাদেশের ঘরে ঘরে, যানবাহন, অফিস-আদালতে ওড়ানো হয় 'স্বাধীন বাংলার' মানচিত্রখচিত পতাকা। প্রতিবাদ হিসেবে উত্তোলিত হয় কালো পতাকাও। ছাত্রনেতারা বঙ্গবন্ধু ভবনে শেখ মুজিবের হাতে স্বাধীন বাংলার পতাকা তুলে দেন এবং তিনি সেখানে তা উত্তোলন করেন। এদিনের একটি উল্লে